কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬: গানে গানে শেষ হলো আয়োজন
কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬: গান আর বৃষ্টিতে শেষ

রাফার গানে গানে শেষ হয়েছে কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬। ছবি: আব্দুল ইলা

রাফা তখন গলা ছেড়ে গান গাওয়া ধরেছেন, ‘আমি আকাশ পাঠাবো/ তোমার মনের আকাশে’। তাঁর সঙ্গে গলা মিলিয়েছে আলোকি কনভেনশন হলে থাকা হাজারো শিশু-কিশোর। ঠিক কনভেনশন হলের বাইরেই ঘন করেছে মেঘ, বৃষ্টি হানা দিয়েছে। পুরো দিনের আয়োজন আর আনন্দ যেন একপশলা বৃষ্টিতে হয়ে উঠল আরও আনন্দময়।

২৪ মে রোববার সকাল থেকেই কিশোর-কিশোরীদের কোলাহলে মুখর ছিল তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টার। সকালে নয়টায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত আর দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন-ধান্য পুষ্পে ভরা’ দেশাত্মবোধক গান দিয়ে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, অভিনেতা আফরান নিশো ও তৌসিফ মাহবুব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেখান থেকে আফরান নিশো, তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী চলে যান দ্বিতীয় তলার অভিনয় নিয়ে আড্ডায়। সঙ্গে যোগ দিয়েছিলেন ফারহান আহমেদ জোভান। অন্যদিকে গ্রিনহাউস মঞ্চে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মূল মঞ্চে জাদু দেখাতে ওঠেন রাজীব বসাক। জাদু দেখানো শেষে শুভেচ্ছা বক্তব্য দেন জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, লেখক শিবব্রত বর্মন ও তানজিনা হোসেন।

এরপর মঞ্চে আসেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। শুধু পড়ালেখায় নয়, শিশু-কিশোরদের বলেন ডানা মেলে উড়তে। 'পড়তে পড়তে বই হয়ে যেও না' ছবি: আব্দুল ইলা

এরপর মঞ্চ মাতিয়ে তোলেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। মঞ্চ থেকে নেমে পৌছে যান শিশু-কিশোরদের মাঝখানে। আয়মান সাদিকের আলোচনা পর্ব শেষে শিশু-কিশোরদের গানে গানে মাতিয়ে তোলেন আহমেদ হাসান সানি। শিশু-কিশোরদের জন্য ‘চিরকাল নবীন’ ও ‘গল্প না’ গান পরিবেশন করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় তলায় আলোকচিত্র নিয়ে কথা বলেন নাসির আলী মামুন। লেখক আড্ডায় উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, ছড়াকার আখতার হুসেন, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার, চলচ্চিত্র পরিচালক রেদওয়ান রনি, লেখক শিবব্রত বর্মণ এবং তানজিনা হোসেন ও ছড়াকার রমজান মাহমুদ। সেই আয়োজন শেষ হয় গণিত ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা দিয়ে। যা সঞ্চালতা করেন উচ্ছ্বাস তৌসিফ ও জাহিদ হোসেইন খান। অন্যদিকে গ্রিনহাউস মঞ্চে কার্টুন ও আঁকিবুঁকি কর্মশালা পরিচালনা করেন ঢাকা কমিক্সের প্রতিষ্ঠাতা কার্টুনিষ্ট মেহেদী হক।

বিরতির পর পাঠকের প্রশ্নের মুখোমুখি হয় কিশোর আলো। প্রশ্নের উত্তর দেন কিশোর আলো সম্পাদক আনিসুল হক ও কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। যাদের ছাড়া আয়োজন সফল হতো না ছবি: হাসানুল ফেরদৌস

এরপরে হাজারো শিশু-কিশোর মেতে ওঠে সংগীত আয়োজনে। কার্নিভ্যালের জমকালো গানের আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তাঁর গানের দল। কার্নিভ্যালের আয়োজনের সমাপ্তি টানা হয় ব্যান্ডদল অ্যাভয়েড রাফার গানে। দিনের গরম, সেচ্ছাসেবকদের পরিশ্রম আর ক্লান্তি ধুয়ে মুছে যায় রাফার গিটারের টানে। তাঁর গানের সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া আর বৃষ্টি। শেষ বিকেলে গানে গানে শেষ হয় সেপনিল নিবেদিত কিশোর আলো কার্নিভ্যাল ২০২৬।