দুরন্ত শৈশব থেকে প্রকৃতির স্নিগ্ধতা: পাঠকের পাঠানো ছবি
দুরন্ত শৈশব থেকে প্রকৃতির স্নিগ্ধতা: পাঠকের ছবি

গ্রীষ্মের প্রচণ্ড গরমে দুরন্ত বালক প্রশান্তির শীতল পরশ নিতে পুকুরের স্বচ্ছ জলে গোসলের জন্য নেমে পড়েছে। প্রাণোচ্ছল জীবনে দুরন্ত শিশুদের লম্ফঝম্ফের এমন দৃশ্য দেখে মনে পড়ে যায় শৈশবের দুরন্তপনার অতীত স্মৃতি। মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাস পুকুর থেকে ছবিটি সম্প্রতি তোলা।

স্কুলের স্মৃতি ও ইফতার মাহফিল

স্কুলের বেঞ্চ ছেড়ে এসেছি, কিন্তু স্মৃতিগুলো কখনো ছাড়েনি। ছবিটি ২০২৬ সালের ইফতার মাহফিলের দিন তোলা। রহিমা বেগম একাডেমি, দৌলতপুর, কুষ্টিয়া।

তাপদাহে কুকুরের প্রশান্তি

ঢাকার তাপমাত্রা যখন ৪০° ছুঁই ছুঁই, প্রচণ্ড তাপদাহ, গরমে জীবন যখন নাভিশ্বাস হয়ে উঠছে, ঠিক তখনই কুকুরটি একটু স্বস্তি ও প্রশান্তির জন্য এভাবেই হাত-পা ছড়িয়ে শুয়ে আছে গাছের ছায়ায়। পাইকপাড়া মডেল একাডেমি উচ্চবিদ্যালয়–সংলগ্ন এলাকা, মিরপুর, ২৪ মে ২০২৬।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেঘের রাজ্যে উড্ডয়ন ও বন্ধুত্ব

মেঘের রাজ্যে উড্ডয়ন। নিকুঞ্জ, ঢাকা। স্বভাবগত পার্থক্য থাকলেও তারা খুব ভালো বন্ধুও হতে পারে। ছবিটি রাজধানী মিরপুরের কাজিপাড়া থেকে সম্প্রতি তোলা।

ভূমি অফিসের ফুলের সৌন্দর্য

খাজনা দিতে ভূমি অফিসে গিয়ে দেখতে পেলাম সাদা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। ছবিটি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর ভূমি অফিস থেকে ২৩ মে ২০২৬ তোলা হয়েছে।

গ্রামীণ স্নিগ্ধতা ও ঘরমুখী মানুষ

শাপলা বিলের গ্রামীণ স্নিগ্ধতা। বাঁশবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা। রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে, ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ