কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ‘কিয়া কার্নিভ্যাল ২০২৬’
কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ‘কিয়া কার্নিভ্যাল ২০২৬’

কিশোরদের জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো। গত অক্টোবর মাসে এই মাসিক ম্যাগাজিনটি প্রতিষ্ঠার ১২ বছর পার করেছে। আজ রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কিশোর আলোর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ‘সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যাল ২০২৬’। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই উৎসব। নিবন্ধিত ব্যক্তিরাই শুধু অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

কার্নিভ্যালের আয়োজন

কার্নিভ্যালে কিশোর আলোর পাঠকেরা বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। আয়োজক সূত্রে জানা গেছে, কিশোর আলোর পাঠকদের সঙ্গে কার্নিভ্যালে থাকবেন তারকা ও গুণীজনরা। থাকছে আলোকচিত্র, লেখালেখি, ভাষা, ক্যারিয়ার, এআই, কার্টুনসহ নানা বিষয়ে কর্মশালা।

গুণীজনদের উপস্থিতি

পাঠকদের সঙ্গে কার্নিভ্যালের আনন্দ উদ্যাপন করতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। কার্টুন ও কমিকস নিয়ে গল্প করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব। ভাষা ও সাহিত্যের আড্ডায় থাকছেন অধ্যাপক ড. তারিক মনজুর। আলোকচিত্র নিয়ে কথা বলতে আসবেন নাসির আলী মামুন। থাকবেন কার্টুনিস্ট মেহেদী হক, লেখক শিবব্রত বর্মন, তানজিনা হোসেন এবং রোমেন রায়হান। পাঠকদের অনুপ্রেরণা জোগাতে থাকছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অনুষ্ঠানে জাদু পরিবেশন করবেন জনপ্রিয় জাদুশিল্পী রাজিব বসাক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিনোদন জগতের তারকারা

এ ছাড়া কার্নিভ্যালে উপস্থিত থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা। পাঠকদের সামনে উপস্থিত হবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। থাকবেন অভিনেতা আফরান নিশো, ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব।

সংগীত আয়োজন

কিয়া কার্নিভ্যালের জমকালো গানের আয়োজনে উপস্থিত থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাভয়েড রাফা। আরও থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তাঁর গানের দল। গান গাইবেন জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেপনিল নিবেদিত কিআ কার্নিভ্যালে সহযোগিতা করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কার্নিভ্যালের গোল্ড পার্টনার মাইটি চিপ্স। ভেন্যু পার্টনার আলোকি।