নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। মঙ্গলবার (১৯ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
চাকরি-ব্যবসা-সম্মান-ভালোবাসা: সবকিছুর কেন্দ্রে কেন টাকা?
মানুষের জীবনে খাবার, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান কিংবা নিরাপত্তা—সবকিছুর সঙ্গেই আজ গভীরভাবে জড়িয়ে গেছে টাকা। আধুনিক সমাজব্যবস্থায় অর্থ শুধু লেনদেনের মাধ্যম নয়; এটি এখন মানুষের সক্ষমতা, সামাজিক মর্যাদা, প্রভাব এবং অনেক ক্ষেত্রে সম্পর্কেরও নির্ধারক শক্তি। ফলে চাকরি, ব্যবসা, সম্মান, ভালোবাসা—সবকিছুর কেন্দ্রেই আজ কোনো না কোনোভাবে ঘুরে বেড়াচ্ছে টাকা।
হরমুজ নিয়ন্ত্রণে বিটকয়েনভিত্তিক ইরানি পরিকল্পনা
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বৈশ্বিক চাপ উপেক্ষা করেই চলেছে ইরান। এবার এই প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিভিত্তিক এক অভিনব পরিকল্পনা উন্মোচন করেছে তেহরান।
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একদিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ তারই ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সালমান খানের বাসায় বিষধর সাপ
বলিউড তারকা সালমান খানের মুম্বাইয়ের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হঠাৎ ধরা পড়েছে বিষধর সাপ। সোমবার (১৮ মে) ভবনটির নিচতলায় একটি সাপ দেখা যায়। পরে দ্রুত সেখানে সাপ উদ্ধারকারী দল ও স্থানীয় কর্মকর্তারা পৌঁছান। সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।
নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ানরা
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কার্লো আনচেলত্তি ঠিকই ব্রাজিলের চূড়ান্ত দলে তাকে রেখেছেন। ইতালিয়ান কোচ যখন নেইমারের নাম ঘোষণা করেন, তখন উপস্থিত জনতা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে।



