অযত্নে পড়ে থাকা ডেমু ট্রেনের করুণ অবস্থা
অযত্নে পড়ে থাকা ডেমু ট্রেনের করুণ অবস্থা

গাছগাছালির মাঝে অযত্ন-অবহেলায় পড়ে আছে ডেমু ট্রেন। দীর্ঘদিন পড়ে থাকা চালকের কেবিনে জমেছে ধুলাবালু ও মাকড়সার জাল। ডেমু ট্রেনের ব্যবহৃত ব্যাটারি পড়ে আছে ট্রেনের বাইরে। পরিত্যক্ত ট্রেনের কোচে জমেছে ধুলাবালু ও গাছের শুকনা পাতা। চালকের কেবিনের সামনের উইন্ডশিল্ডে ধুলার আস্তর। ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বাইরে।

অবহেলায় মরিচা ও আগাছা

দীর্ঘদিন অযত্নে থাকায় ট্রেনের জানালায় ধরেছে মরিচা। ট্রেনের ভেতরে হ্যান্ডেলেও জমেছে ধুলাবালু। শেওলা জমা ট্রেনের গায়ে জন্ম নিয়েছে আগাছা। ওয়ার্কশপের ভেতরে অযত্নে ফেলে রাখা হয়েছে অচল ডেমু ট্রেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ