১৮ মে: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু
১৮ মে: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও জন্ম-মৃত্যু

১৮ মে: ইতিহাসের এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ সোমবার, ১৮ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৭৯৮ - লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।
  • ১৮০৪ - ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বোনাপার্ট সেদেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
  • ১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
  • ১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮৯৯ - হেগে শান্তি সম্মেলনে ২৬টি দেশ আন্তর্জাতিক সালিশি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত হয়।
  • ১৯৪৩ - জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৫ - ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
  • ১৯৭২ - বাংলা একাডেমি অর্ডার ১৯৭২ জারি করা হয়।
  • ১৯৭৪ - রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরমাণু বিস্ফোরণটিকে 'স্মাইলিং বুদ্ধ' সাংকেতিক নামে অভিহিত করা হয়।
  • ১৯৭৬ - ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৮০ - চীন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সকল পরীক্ষা সম্পন্ন করে।

জন্ম

  • ১০৪৮ - ওমর খৈয়াম, ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ।
  • ১৮৫০ - অলিভার হেভিসাইড, ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৮৬৮ - দ্বিতীয় নিকোলাস, রাশিয়ার সর্বশেষ সম্রাট।
  • ১৮৭২ - বারট্রান্ড রাসেল, ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী।
  • ১৮৭৬ - হারমান মুলার, জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ এবং ১২তম চ্যান্সেলর।
  • ১৮৮৩ - ওয়াল্টার গ্রোপিয়াস, জার্মান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও জন এফ কেনেডি ফেডারেল ভবন পরিকল্পনাকারী।
  • ১৮৯১ - রুডলফ কার্নাপ, জার্মান-আমেরিকান দার্শনিক।
  • ১৮৯৭ - ফ্রাঙ্ক ক্যাপ্রা, ইতালীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।
  • ১৯০১ - ভিনসেন্ট ডু ভিগনো, মার্কিন প্রাণরসায়নবিদ।
  • ১৯০৫ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
  • ১৯১৩ - চার্লস ট্রেনেট, ফরাসি গায়ক ও গীতিকার।
  • ১৯৩৩ - এইচ. ডি. দেব গৌড়া, ভারতীয় রাজনীতিবিদ।
  • ১৯৩৬ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক।
  • ১৯৩৭ - জ্যাক স্যানটার, লুক্সেমবার্গের আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।
  • ১৯৩৮ - প্রশান্তকুমার পাল, রবীন্দ্রজীবনকার।
  • ১৯৪২ - নবি স্টিলেস, সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৪৪ - ডব্লিউ. জি. সেবাল্ড, জার্মান লেখক ও শিক্ষাবিদ।
  • ১৯৫৫ - চও ইউন-ফাট, হংকং অভিনেতা।
  • ১৯৬০ - ইয়ানিক নোয়া, সাবেক ফরাসি টেনিস খেলোয়াড় ও গায়ক।
  • ১৯৭০ - টিনা ফে, আমেরিকান অভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ১৯৭৫ - জ্যাক জনসন, আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
  • ১৯৭৮ - রিকার্ডো কারভালহো, পর্তুগিজ ফুটবলার।
  • ১৯৮৬ - কেভিন অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড়।
  • ১৯৯০ - ইউইয়া ওসাকো, জাপানি ফুটবলার।

মৃত্যু

  • ১৭৯৯ - পিয়ের বোমারশে, ফরাসি বহুবিদ্যাজ্ঞ।
  • ১৮০০ - আলেকজান্ডার সুভোরভ, রুশ জেনারেল।
  • ১৮৮৬ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার ও সাংবাদিক।
  • ১৯০৯ - ইসহাক আলবেনিজ, স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৯২২ - শার্ল লুই আলফোঁস লাভরঁ, ফরাসি চিকিৎসক।
  • ১৯৩৪ - চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন।
  • ১৯৪৩ - নীলরতন সরকার, প্রখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ।
  • ১৯৫৬ - মরিস টেট, ইংল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক তারকা।
  • ১৯৮১ - আর্থার ওকনেল, আমেরিকান অভিনেতা।
  • ১৯৮৪ - নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী।
  • ১৯৯৯ - জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা।
  • ২০০১ - ডব্লিউ এ এস ওডারল্যান্ড, অস্ট্রেলীয় নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।
  • ২০০৭ - পিয়ের-জিল দ্য জেন, ফরাসি পদার্থবিজ্ঞানী।
  • ২০০৯ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা।
  • ২০১৫ - হাল্ডোর আসগ্রিমসন, আইসল্যান্ডীয় হিসাবরক্ষক, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।