চরকি অরিজিনাল 'চা গরম' সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত
গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে চরকি অরিজিনাল ফিল্ম 'চা গরম'-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সাফা কবির ও পার্থ শেখরার অভিনয়ে চা-বাগানের মানুষের জীবনযাত্রা ও সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিনেমা দর্শকদের সামনে তুলে ধরেছে মানবিক আবেদন।


