লক্ষ্মীপুরে পোষা পাখির কান্নায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
লক্ষ্মীপুরে পোষা পাখির কান্নায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

লক্ষ্মীপুরের সদর উপজেলায় পোষা পাখি মরে যাওয়ায় কান্না করায় ছোট ভাই বাবুর (১০) ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকালে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই এলাকার জাফর আহমেদের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর একটি পোষা পাখি ছিল। ওই পাখিটি বুধবার সকালে বিড়ালে মেরে ফেলে। এ ঘটনায় বাবু সারাক্ষণ কান্নাকাটি করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু একটি ছুরি এনে তার বুকে আঘাত করে। পরে আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিক্রিয়া ও আইনগত ব্যবস্থা

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ