গাজায় ত্রাণবাহী গাড়ির চালককে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
গাজায় ত্রাণবাহী গাড়ির চালক নিহত, ইসরায়েলের জবাবদিহি দাবি

ফিলিস্তিনের গাজায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সহযোগী লজিস্টিক কোম্পানির এক চালককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক এই দাতব্য সংস্থা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত চালকের পরিচয় ও ঘটনার বিবরণ

সংস্থাটি নিহত চালকের নাম আহমদ নাসের সালিম বলে জানিয়েছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সহায়তা বা ত্রাণ পরিবহন কখনোই হামলার লক্ষ্য হতে পারে না। সংস্থাটি আরও জানিয়েছে, তারা নিহত চালকের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জবাবদিহির দাবি

একই সঙ্গে এই ঘটনায় ইসরায়েলের কাছে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ জবাবদিহি দাবি করেছে ডব্লিউসিকে। সংস্থাটি বলেছে, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ভূমিকা

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা, যা বিভিন্ন মানবিক সংকটে খাদ্য সহায়তা দিয়ে থাকে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া সংস্থাগুলোর মধ্যে এটি অন্যতম। সূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ