প্রবাসী বাংলাদেশিদের সংগঠনে এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন
প্রবাসী বাংলাদেশিদের সংগঠনে এনসিপির নতুন সেল

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ তথ্য জানানো হয়।

নতুন সেলের নেতৃত্ব

নবগঠিত এই সেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। সেলের সদস্য হিসেবে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ-দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

দায়িত্ব ও কার্যক্রম

দলীয় সূত্র জানায়, প্রবাসীদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স’-এর কার্যক্রম তদারক করবে নবগঠিত এই সেল। বর্তমানে ২৬টি দেশে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের কমিটি রয়েছে। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা, সাংগঠনিক কার্যক্রম এবং আর্থিক অনুদান সংগ্রহে প্রবাসীদের সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানায় দলটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলাউদ্দীন মোহাম্মদের অন্যান্য দায়িত্ব

নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ