কেরালা বিধানসভা নির্বাচনে এগিয়ে কংগ্রেস জোট, পিছিয়ে বামেরা
কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস জোট এগিয়ে

ভারতের কেরালার বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার সকাল ৮টায় গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে যে, ক্ষমতাসীন বাম জোটকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)।

প্রাথমিক ফলাফলের চিত্র

ভারতের নির্বাচন কমিশনের তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত পাওয়া ফলে দেখা যাচ্ছে, ১৪০ আসনের বিধানসভায় ইউডিএফ ৮২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৪৫টি আসনে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ৩টি আসনে এগিয়ে রয়েছে।

সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা

কেরালার ১৪০ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যেকোনও দল বা জোটকে ৭১টি আসনে জয়ী হতে হবে। গত ৯ এপ্রিল রাজ্যের সবকটি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে ৭৯ দশমিক ৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে লড়ছেন ৮৮০ জনের বেশি প্রার্থী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুথফেরত জরিপের পূর্বাভাস

বেশিরভাগ বুথফেরত জরিপেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ এবার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে লড়াই করছে। এর আগে ২০২১ সালের নির্বাচনে এলডিএফ ৯৯টি আসন পেয়ে ৪৪ বছরের রেকর্ড ভেঙে টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। সেবার ইউডিএফ পেয়েছিল ৪১টি আসন।

ত্রিমুখী লড়াই ও ভোটার পরিবর্তন

কেরালার রাজনীতিতে মূলত এলডিএফ এবং ইউডিএফ-এর মধ্যেই মূল লড়াই হয়ে থাকে। তবে এবার অনেকগুলো আসনে এনডিএ-র উপস্থিতিতে ত্রিমুখী লড়াই এবং ভোটারদের পছন্দ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত নির্বাচনে যেসব আসনে জয়ের ব্যবধান খুব কম ছিল, সেগুলোর ফলাফল পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ ভোটার তালিকা সংশোধনী

নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনীর পর কেরালা থেকে ৮ লাখেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত নভেম্বর থেকে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধনী কার্যক্রম চালায় কমিশন।

সূত্র: স্ক্রল