দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান, দাবি ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ বার্তা সংস্থা মেহর নিউজের।
কুয়েত ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা
সংবাদ সংস্থাটির দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া, জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মেহর নিউজ।
জর্ডানের আকাশসীমায় আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত
এর আগে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইরাকের রাজধানী বাগদাদের ভিক্টরি বেস-এ বিস্ফোরণের খবরও দিয়েছে এই সংবাদমাধ্যম।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও যৌথ হামলা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।



