গুলির শব্দে আতঙ্ক, লুকাতে গিয়ে পড়ে যান ট্রাম্প
গুলির শব্দে আতঙ্ক, লুকাতে গিয়ে পড়ে যান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গুলির শব্দ শোনা যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। ওই সময় কড়া নিরাপত্তায় লুকাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প।

ঘটনার বিবরণ

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ চলছিল। টিভি ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। হঠাৎ হোটেলের বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। ভিডিওতে দেখা যায়, শব্দ আসার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। তার আগে তড়িৎ সরিয়ে ফেলা হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।

ট্রাম্পের পতন

নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিতে চাইলে তিনি চেয়ার ছেড়ে ওঠার সময় হুমড়ি খেয়ে পড়ে যান। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী ব্যবস্থা

ঘটনার পর ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, ট্রাম্প কর্মকর্তাদের জানিয়েছেন তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত তাকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছেন।

বন্দুকধারীর পরিচয়

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানান, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। এই ঘটনার পর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেন।

গুলির ঘটনায় নৈশভোজে উপস্থিত সাংবাদিক ও মিডিয়া তারকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ