অভিষেকের ওপর হামলায় বিজেপিকে দায়ী মমতার
অভিষেকের ওপর হামলায় বিজেপিকে দায়ী মমতা

পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করেছেন দলটির প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

মমতার ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে সাবেক মুখ্যমন্ত্রী লিখেছেন, 'শাসকরাই খুনি হয়ে গেল, বিজেপি আপনার জন্য ধিক্কার।' তিনি আরও লেখেন, 'RULERS BECAME KILLERS- shame on you BJP'।

ঘটনার বিবরণ

শনিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতার শিকার পরিবারগুলোর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ জানায়, এ সময় তাকে ঘিরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ উঠেছে, সেখানে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তৃণমূল সাংসদকে লক্ষ্য করে পাথর, জুতো ও ডিম ছুড়ে মারে। এমনকি উত্তেজিত জনতা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার চেষ্টাও করে এবং চারপাশ থেকে 'চোর, চোর' বলে স্লোগান দিতে থাকে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিক্ষোভ

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা দাবি করেছেন, এই বিক্ষোভটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে বাধাগ্রস্ত ও পণ্ড করতেই বিজেপি সুপরিকল্পিতভাবে এই হামলার ছক এঁকেছে বলে অভিযোগ করেছেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ