ইরানের কঠিন হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে ভয়াবহ জবাব
ইরানের কঠিন হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে ভয়াবহ জবাব

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর কথা থাকলেও, এই সময়ের মধ্যে আমেরিকা কোনো আগ্রাসন চালালে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কঠিন ও ভয়াবহ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রস্তুতি ও হুঁশিয়ারি

রোববার (২৪ মে) তেহরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি আগেও বলেছিল, ট্রিগারে হাত রেখেই আলোচনায় বসবে। ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র তাসনিমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধমুখী অবস্থান ও অতীত আচরণ বিবেচনায় তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে।

তৃতীয় ধাপের মোকাবিলা

সূত্রটি আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র আবারও 'ভুল হিসাব' করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা কোনো অপরাধমূলক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে ইরানের তৃতীয় ধাপের মোকাবিলার মুখোমুখি হতে হবে। এই নতুন কৌশল, যুদ্ধপদ্ধতি, লক্ষ্য এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র আগের দুই দফার তুলনায় সম্পূর্ণ আলাদা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কিন-ইরান শান্তি চুক্তির সম্ভাবনা

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতায় সম্মত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ