ইউরোপের মাটিতে পা রাখার পর থেকেই বলকান ভূখণ্ডের এক আশ্চর্য বিষাদময় রাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনা আমাকে অদ্ভুতভাবে আকর্ষণ করত। এই টানের কেন্দ্রবিন্দুতে ছিল ‘সেব্রেনিৎসা’ নামের এক ক্ষুদ্র জনপদ, যা ইতিহাসের পাতায় কেবল একটি জায়গার নাম নয়; বরং এক দীর্ঘশ্বাসের অন্য নাম।
বলকানের ভূরাজনীতি ও যুগোস্লাভিয়ার পতন
বলকানের উত্তপ্ত ভূরাজনীতি এবং একটি সাজানো বাগান, যুগোস্লাভিয়ার চূর্ণ হয়ে যাওয়ার করুণ আখ্যানকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হলে এই ভূখণ্ডে পা রাখা ছিল আমার জন্য অবশ্যম্ভাবী। সেব্রেনিৎসা সেই ট্র্যাজেডির কেন্দ্রস্থল, যেখানে ১৯৯৫ সালে সংঘটিত গণহত্যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।


