গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর, যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ
গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর, যুদ্ধবিরতি ব্যর্থ

গাজার আশ্রয়শিবিরগুলোতে ইঁদুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। রাতে ঘুমন্ত শিশুদের কামড়ে তারা ক্ষতবিক্ষত করছে। যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার আট মাস পরও গাজায় শান্তি ফেরেনি; বরং ইসরাইলি হামলা ও বাস্তুচ্যুতির সংকট আরও তীব্র হয়েছে।

ইঁদুরের আক্রমণে শিশুরা আহত

‘মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস’-এর জরুরি বিভাগের প্রধান স্যালি সালেহ জানিয়েছেন, বড় বড় ইঁদুর এখন সরাসরি মানুষের ওপর, বিশেষ করে রাতে ঘুমন্ত শিশু, নবজাতক এবং প্রতিবন্ধী মানুষদের ওপর আক্রমণ করছে। অনেক বাবা-মা তাদের সন্তানদের ইঁদুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়েছেন।

শুধু তা-ই নয়, এই ইঁদুরগুলো ত্রাণের চাল-ডালের বস্তা কেটে খাবার নষ্ট করছে। গাজা সিটি একাই এখন ২৫ মিলিয়ন টন ধ্বংসস্তূপ ও আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এই চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গাজার প্রায় ৮০ শতাংশ আশ্রয়শিবিরে চর্মরোগ ও মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ

দীর্ঘ দুই বছরের বোমা হামলা ও অবরোধের পর, গত বছরের ১১ অক্টোবর মার্কিন ও ইরানি মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে দুই পর্বের একটি চুক্তি সই হয়েছিল। শর্ত অনুযায়ী গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রিকরণ এবং একটি নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি বা আন্তর্জাতিক বাহিনীর হাতে গাজার শাসনভার হস্তান্তরের কথা ছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও এর কোনোটিই বাস্তবায়ন হয়নি।

তথাকথিত এই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় মৃত্যুর মিছিল থামেনি। মঙ্গলবারও ইসরাইলের হামলায় গাজায় একজন নিহত ও ৫ জন আহত হয়। খবর সিএনএনের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাণহানি ও বাস্তুচ্যুতি

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ১৯ লাখেরও বেশি মানুষ বর্তমানে বাস্তুচ্যুত। দীর্ঘ আট মাস ধরে তারা অপরিসর, বাতাস চলাচলের অযোগ্য অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এবং বর্জ্য অপসারণের যন্ত্রপাতি না থাকায় চারপাশ ময়লা ও পয়ঃবর্জ্যের পানিতে ভেসে যাচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ অক্টোবরের পর থেকে ইসরাইলি হামলায় গাজায় অন্তত ১,০৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩,৪২৯ জনেরও বেশি। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চুক্তি সই হওয়ার পর থেকে গাজায় গড়ে প্রতিদিন একটি করে শিশু প্রাণ হারাচ্ছে।

গণহত্যার অভিযোগ

জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন গত জুন মাসে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরাইল গাজায় শিশুদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে মূলত ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইল এই প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।