প্রথম না হওয়ায় বাবা চেইনসো দিয়ে হত্যা করল ৯ বছরের মেয়েকে
প্রথম না হওয়ায় বাবা চেইনসো দিয়ে হত্যা করল মেয়েকে

ভারতের পুনের দৌন্দ তালুকার দেউলগাঁও রাজে গ্রামে ঘটে গেছে এক নৃশংস ও রোমহর্ষক হত্যাকাণ্ড। ক্লাসে সৎ ভাইয়ের প্রথম হওয়ার মার্কশিটে কারসাজি করার অভিযোগে নিজের ৯ বছর বয়সী কন্যাসন্তানকে ইলেকট্রিক করাত (চেইনসো) দিয়ে হত্যা করেছেন বাবা।

অভিযুক্ত বাবা ও স্ত্রী গ্রেফতার

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবার নাম শান্তারাম দুর্যোধন চভান। এই হত্যাকাণ্ডে সহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে শান্তারামের স্ত্রী চিঙ্কি ভোঁসলেকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশি তদন্তে জানা গেছে, ঘটনার মূলে ছিল স্কুলের পরীক্ষার ফলাফল। পরীক্ষায় মেয়েটি ক্লাসে দ্বিতীয় হয়েছিল এবং তার সৎ ভাই হয়েছিল প্রথম। ভাইয়ের এই সাফল্য মেনে নিতে না পেরে মেয়েটি তার ভাইয়ের মার্কশিটে কাটছাঁট করে।

রাগের মাথায় চেইনসো দিয়ে হত্যা

এই বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন শান্তারাম। রাগের মাথায় তিনি ইলেক্ট্রিক করাত নিয়ে নিজের মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। করাতের আঘাতে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়। হত্যাকাণ্ডের পর অপরাধ ধামাচাপা দিতে শান্তারাম ও তার স্ত্রী চিঙ্কি মিলে বীভৎস এক পরিকল্পনা করেন। তারা শিশুটির মরদেহ কাপড়ে জড়িয়ে আগুন ধরিয়ে দেন, যাতে পুরো ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের তদন্ত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির আংশিক পোড়া মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি পুনের স্যাসুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শান্তারাম ও চিঙ্কি দুজনেই এখন কারাগারে। এই নৃশংস ঘটনার পেছনে আরও কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুনে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ