ইরানে মার্কিন অপারেশন শেষ, শুরু নতুন প্রতিরক্ষামূলক অভিযান
ইরানে মার্কিন অপারেশন শেষ, শুরু নতুন প্রতিরক্ষামূলক অভিযান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শেষ হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন যে অভিযান শুরু হয়েছে, তা প্রতিরক্ষামূলক অভিযান। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যগুলো অর্জন করে ফেলেছে বলেও দাবি করেন রুবিও।

প্রেস ব্রিফিংয়ে রুবিও

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় রুবিও নিজেই প্রেস ব্রিফিং রুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যা একটি বিরল ঘটনা। এই সংবাদ সম্মেলনে রুবিওর বক্তব্যকে অনেকে কংগ্রেসের সমালোচনার জবাব হিসেবে দেখছেন।

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ আইনের শর্ত লঙ্ঘন করেছেন। ওই আইনে বলা আছে, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ আগ্রাসন শুরু করে। ৪৮ ঘণ্টা পর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে সংঘাত সম্পর্কে অবহিত করেন। এর মধ্য দিয়ে ৬০ দিনের সময়সীমা শুরু হয়, যা গত শুক্রবার ১ মে শেষ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাধ্যবাধকতা এড়াতে কৌশল

এই বাধ্যবাধকতা এড়াতে হোয়াইট হাউস শুক্রবার ঘোষণা করে, অপারেশন এপিক ফিউরির আওতায় শত্রুতামূলক কার্যক্রম শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে মার্কো রুবিও একই কথা বলেন। তিনি বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এর লক্ষ্যগুলো অর্জন করেছি। আমরা অতিরিক্ত সংঘাত চাই না। আমরা শান্তির পথই চাই। প্রেসিডেন্ট একটি চুক্তি চান।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রজেক্ট ফ্রিডম

রুবিও বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য প্রজেক্ট ফ্রিডম নামের নতুন অভিযান শুরু হয়েছে, যা আকারে ছোট এবং মূল যুদ্ধ পরিকল্পনা থেকে আলাদা। তিনি এটিকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর হামলা না হলে তারা সামরিকভাবে জড়াবে না।

হতাহত ও সাহায্য

রুবিও দাবি করেন, এই অভিযানে ১০ জন বেসামরিক নাবিক নিহত হয়েছেন, তবে বিস্তারিত কিছু জানাননি। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা ৮৭টি দেশের প্রায় ২৩ হাজার মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই অভিযান চলছে।