হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় পাঁচ বেসামরিক নিহতের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে মার্কিন হামলায় পাঁচজন নিহতের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলা চালিয়ে পাঁচজন বেসামরিক নাগরিককে হত্যা করার অভিযোগ এনেছে ইরান। তেহরানের দাবি, মার্কিন বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান নয়, বরং যাত্রীবাহী ছোট নৌকায় হামলা চালিয়েছে। মঙ্গলবার (৫ মে) তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সরদার আতাস এই তথ্য জানিয়েছেন।

ইরানের বক্তব্য

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যেসব নৌযানে হামলা চালানোর কথা বলেছে, সেগুলো আইআরজিসির নয়, বরং সাধারণ বেসামরিক মানুষের নৌযান ছিল। ইরান আরও অভিযোগ করেছে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো (যুদ্ধজাহাজ) তাদের রাডার বন্ধ রেখে হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। তবে ইরানি নৌবাহিনী এই অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখায় রাডার চালু করার সঙ্গেই সেগুলো ধরা পড়ে যায়। শনাক্ত করার পর ইরানি নৌবাহিনী মার্কিন জাহাজগুলো লক্ষ্য করে সতর্কতামূলক গোলাবর্ষণ করে। সতর্কবার্তার অংশ হিসেবে কমব্যাট ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করা হয়। এতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো ফিরে যেতে বাধ্য হয়।

ইরানের সতর্কবার্তা

তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছে, মার্কিন নৌবাহিনী যদি আবারও হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তবে তা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। ইরানের এই অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রের দাবি

ইরানের এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সেন্ট্রাল কমান্ডের বাহিনী হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে আইআরজিসির ছয়টি নৌযান ডুবিয়ে দেওয়া হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যা সাতটি বলে উল্লেখ করেন। তথ্যসূত্র: আল–জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ