ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে রাতভর ধর্ষণ, যুবক গ্রেফতার
ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে রাতভর ধর্ষণ, যুবক গ্রেফতার

ভোলায় ৬০ বছরের এক বৃদ্ধাকে রাতভর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শ্রী সজীব তেলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি সংলগ্ন চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের পরিচয় ও ঘটনার বিবরণ

শ্রী সজীব তেলী ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার শ্রী সুমঙ্গল তেলীর ছেলে। সোমবার বিকাল ৩টার দিকে ভোলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিজের ছেলের ঘরে ৬০ বছর বয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে ভোলা মডেল থানায় মামলা করেন।

ঘটনার পটভূমি

ভুক্তভোগী নারীর ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ির পাশে জমিসহ বসতঘর ক্রয় করেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজীব তেলী। ঘটনার দিন শনিবার রাতেও সজীব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পড়লে গভীর রাতে তিনি ওই বৃদ্ধাকে রাতভর ধর্ষণ করেন। ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত যুবক সজীব। সকাল ৮টার দিকে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ