ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো ‘এক্সিট স্ট্র্যাটেজি’ আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস। তিনি বলেছেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র এখন অপদস্থ হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে মের্ৎস এসব কথা বলেন। তিনি বলেন, ‘একটি পুরো জাতি (যুক্তরাষ্ট্র) ইরানের নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে। এই মুহূর্তে আমি দেখছি না যে আমেরিকানরা কোন এক্সিট স্ট্র্যাটেজি বেছে নিচ্ছে।’
ইরানের সক্ষমতা সম্পর্কে জার্মান চ্যান্সেলর আরও বলেন, তারা স্পষ্টতই খুব দক্ষতার সঙ্গে আলোচনা করছে এবং তারা ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী।
সূত্র: আল জাজিরা



