সাতক্ষীরায় বাড়িতে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক
সাতক্ষীরায় বাড়িতে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় একটি বাড়িতে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক দুই বোন সাজেদা ও মাজিদা। তাঁরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতে গেলে কলাপসিবল গেট, রান্নাঘর ও একটি শজনেগাছে বাঁধা অবস্থায় তিনটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। ভয়ে তাঁরা ঘর থেকে বের হতে না পেরে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান।

স্থানীয়দের প্রতিক্রিয়া

ভুক্তভোগীদের দাবি, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়েছিল। এর পর থেকেই তাঁদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন রাত আটটার দিকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা করবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাত আটটা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ