মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। সেখানে তাদের স্বাগত জানান চীন ও বাংলাদেশের কর্মকর্তারা।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশন
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক অধিবেশনে যোগ দেন। এই অধিবেশনে তিনি জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য দেন।
ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমান ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা জলবায়ু সহযোগিতা ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



