ঢাকার বাতাসে স্বস্তি: একিউআই স্কোর ৬১, বিশ্বে ৪২তম স্থানে
ঢাকার বাতাসে স্বস্তি: একিউআই স্কোর ৬১, বিশ্বে ৪২তম

দীর্ঘদিন বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় থাকার পর রাজধানী ঢাকার বায়ুর মানে এসেছে স্বস্তির ছোঁয়া। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬১ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় রাজধানীর অবস্থান নেমে এসেছে ৪২তম স্থানে।

আইকিউএয়ারের তথ্য ও স্কোর

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিশ্বের দূষিত শহরের তালিকা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৭১, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ৩য় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের দূষণ স্কোর ১৩৪, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর শহর

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ইন্দোনেশিয়ার মেদান, চিলির রাজধানী সান্তিয়াগো, ইসরায়েলের জেরুজালেম, ইসরাইলের রাজধানী তেল আবিব-ইয়াফো, উগান্ডার রাজধানী কাম্পালা, ভারতের কলকাতা, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি।