অয়েল পুলিং: বয়স কমাতে এক চামচ তেলের কার্যকারিতা
অয়েল পুলিং: বয়স কমাতে এক চামচ তেল

অয়েল পুলিং: প্রাচীন পদ্ধতি আধুনিক সৌন্দর্য চর্চায়

রূপ ধরে রাখতে বা মেদ ঝরাতে তেল এড়িয়ে চলেন অনেকেই। খাবারে তেল-মসলা কেবল শরীরের ক্ষতি করে না, ত্বকও মলিন করে, মুখ ভরে যায় দাগ-ব্রণে। তবে এমন একটি ঐতিহ্যবাহী রূপচর্চা পদ্ধতি আছে যেখানে সৌন্দর্য ধরে রাখতে তেলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই পদ্ধতি কেবল বয়স থামায় না, নিয়মিত করলে বয়স কমাতেও পারে বলে দাবি করা হয়। এর মূল কারণ হলো এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে বলিরেখা, ত্বক ঝুলে যাওয়া এবং উজ্জ্বলতা কমে যাওয়ার মতো বার্ধক্যের লক্ষণ দেখা দেয়। পদ্ধতিটির নাম অয়েল পুলিং।

অয়েল পুলিং করার নিয়ম

সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে অয়েল পুলিং করতে হয়। মুখের ভেতর এক টেবিলচামচ নারকেল তেল বা তিলের তেল নিয়ে ১০-২০ মিনিট ধীরে ধীরে কুলকুচি করতে হবে। তারপর তেল ফেলে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে কুলকুচি ও দাঁত মেজে নিলে তেলের গন্ধ-স্বাদ দূর হয়ে যায়।

অয়েল পুলিং কীভাবে কাজ করে?

প্রথমত, এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। দ্বিতীয়ত, টক্সিনের চাপ কমাতে সহায়তা করে; তেল মুখের ব্যাকটেরিয়াসহ ক্ষতিকর উপাদানের সঙ্গে আবদ্ধ হয়ে সেগুলো অপসারণ করে। তৃতীয়ত, দীর্ঘস্থায়ী প্রদাহ অকাল বার্ধক্যের কারণ; ২০২০ সালের একটি ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, নারকেল তেল দিয়ে অয়েল পুলিং করলে মুখের প্রদাহ কমে। এছাড়া মুখের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখে। দীর্ঘ সময় কুলকুচি করার ফলে মুখের পেশি সক্রিয় হয় এবং রক্তপ্রবাহ বাড়ে, যা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ