রাজশাহীতে তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে, মৃদু তাপপ্রবাহ
রাজশাহীতে তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে, মৃদু তাপপ্রবাহ

রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

তাপমাত্রা কমলেও স্বস্তি নেই

গত কয়েক দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা বাড়ছিল। সবশেষ তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতেই রেকর্ড হয়। এ তাপপ্রবাহ এবং অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা বেশি বিপাকে পড়েছেন।

মার্চ থেকে বাড়ছে তাপমাত্রা

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে। মাঝে দুই দফা কালবৈশাখীর কারণে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমে এলেও এপ্রিলে আবার বাড়তে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সপ্তাহের তাপমাত্রার চিত্র

  • গত সোমবার: সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস
  • গত মঙ্গলবার: ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
  • গত বুধবার: ৪০ ডিগ্রি সেলসিয়াস
  • আজ বৃহস্পতিবার: ৩৭ ডিগ্রি সেলসিয়াস

এই তিন দিন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তবে আজ এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন ছিল।

তাপপ্রবাহের সংজ্ঞা

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে আজ মৃদু তাপপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিসের বক্তব্য

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ