বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীরের (শান্ত) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার (৩০ মে) পালিত হচ্ছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

২০২০ সালের এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ওই দিনই রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

জন্ম ও পরিচিতি

ইমামুল কবীর ১৯৫৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিষ্ঠান প্রতিষ্ঠা

মহান মুক্তিযুদ্ধের পর তিনি শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্র শান্তনিবাসসহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

মৃত্যুবার্ষিকীর কর্মসূচি

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসানুল কবির এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোস্তাফিজুল হকের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ