নিঝুম দ্বীপে বিদ্যুৎ সঞ্চালন স্টেশন নদী ভাঙনের কবলে
নিঝুম দ্বীপে বিদ্যুৎ সঞ্চালন স্টেশন নদী ভাঙনের কবলে

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে বিদ্যুৎ সঞ্চালন লাইনের গুরুত্বপূর্ণ ল্যান্ডিং স্টেশনটি নদী ভাঙনের কবলে পড়েছে। বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করায় যে কোনো সময় স্টেশনটি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের উদ্বেগ

স্থানীয়রা জানান, এই স্টেশনের সঙ্গে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে হাতিয়ায় মূল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত করে‌ নিঝুম দ্বীপে বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে। নদী ভাঙনের কারণে সাবমেরিন ক্যাবলের ওপর মাটি সরে গিয়ে তা দেখা যাচ্ছে। ছোট ছোট ছেলেরা অনেক সময় নদীর তীরে এই সাবমেরিন ক্যাবল নিয়ে খেলছে (টানাটানি) করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

বিদ্যুৎ সরবরাহের ঝুঁকি

নিঝুম দ্বীপে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ল্যান্ডিং স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি রক্ষা করা না হলে নিঝুম দ্বীপবাসী অচিরেই বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হবে। অন্ধকার হয়ে যাবে পুরো নিঝুম দ্বীপ। বিশেষ করে মৎস্যজীবীরা চরম ভোগান্তিতে পড়বে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্তৃপক্ষকে জানানো হয়েছে

হাতিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের‌ উপ- সহকারী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, আমরা ইতোমধ্যেই বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ