তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি থালাপতি বিজয়ের
তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি বিজয়ের

নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর তামিলনাড়ুতে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন টিভিকে প্রধান ও অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। সোমবার তিনি চেন্নাইয়ের রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয় ও তার প্রতিনিধিদল রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন এবং দক্ষিণ ভারতের এই রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন।

ডিএমকের প্রতিক্রিয়া

এদিকে নির্বাচনি ফলাফল নিয়ে সদ্য ক্ষমতাচ্যুত ডিএমকে সংসদ সদস্য কানিমোঝি বলেন, জনগণের রায়ই চূড়ান্ত এবং একে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। ডিএমকে এই ফলাফল মেনে নিচ্ছে এবং বিজয় ও নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছে।

বিরোধী দলের ভূমিকা

তিনি আরও বলেন, ক্ষমতায় না থাকা মানেই রাজনৈতিক দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। ডিএমকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সোচ্চার থাকবে, মানুষের কল্যাণে লড়াই করবে এবং তামিলনাড়ুতে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: ইন্ডিয়া টিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ