ছয় দিন চুলায় আগুন জ্বলেনি বন্যায় নিঃস্ব নুরুল করিমের
ছয় দিন চুলায় আগুন জ্বলেনি বন্যায় নিঃস্ব নুরুল করিমের

বাঁশখালীর বাহারছাড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের হাজী লস্কর বাড়ির ৭ সন্তানের জনক বৃদ্ধ মোহাম্মদ নুরুল করিম টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিঃস্ব হয়ে পড়েছেন। শনিবার বিকালে নিজ বাড়ির সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীর কাছে তিনি জানান, তিল তিল করে গড়ে তোলা দীর্ঘদিনের স্বপ্ন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি আল্লাহ ছাড়া আর কোনো ভরসা নেই বলে মনে করেন।

ছয় দিন ধরে ত্রাণবঞ্চিত পরিবার

বাড়িতে থাকা ধান, চাল, পুকুর ভরা মাছ বন্যার পানিতে ভেসে গেছে। গত ছয় দিন ধরে তার ঘরের চুলায় আগুন জ্বলেনি। পরিবার-পরিজন নিয়ে মুড়ি, বিস্কুট, কলা খেয়ে দিন পার করছেন। টাকা না থাকায় বাইরে থেকে তেমন কোনো জিনিস কিনে আনা সম্ভব হয়নি। ছয় দিন ধরে সরকারি-বেসরকারি কোনো ত্রাণ সহযোগিতা পাননি তিনি।

আশ্রয়কেন্দ্রে দুর্ভোগ

বর্তমানে তিনি সাত সন্তান ও স্ত্রীসহ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তিনি আক্ষেপ করে জানান, সব জায়গায় এত ত্রাণ বিতরণ করা হলেও আজ পর্যন্ত তিনি কোনো সংস্থা বা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের ত্রাণ পাননি। বাড়িতে থাকা চাল, ডাল, তেল ইত্যাদি পানিতে ভেসে যাওয়ায় তিনি এবং তার পরিবার বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের চরম ভোগান্তি পোহাচ্ছেন। তার মাটির তৈরি বসতবাড়িটি পানিতে বিলীন হয়ে গেছে। তিনি বর্তমানে নিঃস্ব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

তিনি জানান, পানিবন্দি আমার মতো অসংখ্য পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারি-বেসরকারিভাবে যেগুলো ত্রাণ দেওয়া হচ্ছে সেগুলো আমাদের মতো অসহায় পরিবারের কাছে ঠিকমতো পৌঁছে না। তিনি সরকারকে অনুরোধ করে বলেন, সরকার যেন সঠিক বরাদ্দের মাধ্যমে আমাদের মতো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইউএনওর প্রতিক্রিয়া

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাঁশখালীতে প্রতিদিন সরকারি-বেসরকারি ত্রাণ দেওয়া হচ্ছে। আমার মনে হয় ত্রাণ পাওয়া থেকে কেউ বাদ পড়েছে। যদিও কেউ বাদ পড়ে থাকে তাকে শিগগিরই ত্রাণের ব্যবস্থা করা হবে।