বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি
রাতভর ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও অবনতি হয়েছে বান্দরবানের বন্যা পরিস্থিতির। নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। বান্দরবান সদর উপজেলার বনানী স মিল এলাকায় বন্যাকবলিত মানুষের জন্য প্রস্তুত করা খাবার দ্রুত আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন পৌরসভার কর্মীরা।
রাঙামাটিতে সড়ক বিচ্ছিন্ন, বসতঘর প্লাবিত
ভারী বৃষ্টিতে কালভার্টের একাংশ ভেঙে বিচ্ছিন্ন হয়েছে রাঙামাটির রাজস্থলী উপজেলার কাঁকড়াছি–নাইক্যাছড়া সড়ক। এতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে, ভারী বৃষ্টি ও ঢলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার ও আশপাশের অর্ধশতাধিক বসতঘর প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা।
কক্সবাজারে কলেজ ভবন তলিয়ে গেছে, হাতি আহত
বন্যার পানিতে তলিয়ে গেছে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ ভবন। মাতামুহুরী নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে আধা পাকা বসতঘর। কোচপাড়া, চকরিয়া পৌরসভা, কক্সবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া, কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে পড়ে আহত হয়েছে একটি মা হাতি।
রংপুরে সড়ক ধস, ফসলের খেতে পানি
টানা বৃষ্টির পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর–কাকিনা সড়কের একাংশ ধসে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। তিস্তার পানি দুই কূল ছাপিয়ে ঢুকেছে ফসলের খেতে। সেই পানিতে মাছ ধরছেন নানা বয়সের মানুষ। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর এলাকায় এ চিত্র দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর সংযোগ সড়কে গর্ত
টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়কের নিচের মাটি সরে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কুট্টাপাড়া সেতু, সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
দীঘিনালা–লংগদু সড়ক তলিয়ে গেছে
টানা বৃষ্টির পানিতে দীঘিনালা–লংগদু সড়ক তলিয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। মেরুং, দীঘিনালা, খাগড়াছড়ি এলাকায় এ অবস্থা তৈরি হয়েছে।
ফরিদপুরে জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজছেন মানুষ
অঝোর বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, সদর উপজেলা, ফরিদপুরে এ দৃশ্য দেখা যায়।
শেরপুরে পাহাড়ি ঢলের পানির চাপে সড়ক ভাঙছে
পাহাড়ি ঢলের পানির চাপে বারবার ভেঙে যাচ্ছে নালিতাবাড়ী–শেরপুর সড়ক। গোল্লারপাড় এলাকা, শেরপুরে এ ঘটনা ঘটছে।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে পানি নামেনি
বৃষ্টি থামলেও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে এখনো পানি নামেনি। এতে দুর্ভোগে রয়েছেন যাত্রী ও পথচারীরা।



