টানা বর্ষণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
টানা বর্ষণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপরে

টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ছয়টায় সীমান্তবর্তী বাল্লা পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল।

আজমিরীগঞ্জ ও অন্যান্য উপজেলায় নদীর পানি বৃদ্ধি

এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় কুশিয়ারা নদী, লাখাই উপজেলার ধলেশ্বরী, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার সুতাং নদী এবং মাধবপুর উপজেলার সোনাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বৃষ্টিপাত ও বন্যার শঙ্কা

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯.৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার সবকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অভ্যন্তরে খোয়াই নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। নদীর উভয় তীরে বিভিন্ন স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তিনি আরও জানান, নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ইতোমধ্যে মেরামত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ