রাজধানীর হেয়ার রোডে গাছ ভেঙে সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত
রাজধানীর হেয়ার রোডে গাছ ভেঙে সিএনজি ক্ষতিগ্রস্ত

হঠাৎ ঝড় ও বৃষ্টিতে রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে একটি বড় গাছ ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী। এই ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করলে যান চলাচল আবারও শুরু হয়।

ঘটনার বিবরণ

রবিবার (৩ মে) বিকাল সোয়া ৩টার দিকে ঝড়-বৃষ্টির সময় রমনা পার্ক সংলগ্ন সড়কের পাশে থাকা গাছটি হঠাৎ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি পড়ে একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপর আঘাত করে। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়।

চালকের বক্তব্য

ওই অটোরিকশা চালক আব্দুল আলীম জানান, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। পথে ঝড়ে হঠাৎ গাছ ভেঙে পড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং তার হাতে আঘাত লাগে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের কার্যক্রম

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দ্রুত আমাদের টিম কাজ করে রাস্তা থেকে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ