গাইবান্ধায় বজ্রাঘাতে চারজন নিহত
গাইবান্ধায় বজ্রাঘাতে চারজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রাঘাতে এক শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকালে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এবং সাঘাটা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন- সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ফুয়াদ, রাফি ও মিজান বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ তাদের ওপর বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সময়ে পাশে থাকা শামীম আহত ও একটি গরুও মারা যায়। আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে পৃথক বজ্রাঘাতে নম্বর আলীর মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘সুন্দরগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ