মার্কিন ডলারের বিপরীতে চীনের ইউয়ান শক্তিশালী, বিনিময় হার ৬.৮০৮৮
মার্কিন ডলারের বিপরীতে চীনের ইউয়ান শক্তিশালী

চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেমের তথ্য অনুযায়ী, মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান শক্তিশালী হয়েছে। সোমবার ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২১ পিপস শক্তিশালী হয়ে ৬.৮০৮৮-এ দাঁড়িয়েছে।

বিনিময় হারের নিয়ম

চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ মার্কেটে প্রতি ব্যবসায়িক দিনে সেন্ট্রাল প্যারিটি রেট থেকে ইউয়ানের দাম সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়া বা কমানোর অনুমতি রয়েছে। মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।

সূত্র: সিএমজি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ