চীন-রাশিয়া নৌমহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ চলতি মাসে ছিংতাওয়ে
চীন-রাশিয়া নৌমহড়া ‘জয়েন্ট সি-২০২৬’ চলতি মাসে

চলতি মাসেই চীনের বন্দরনগরী ছিংতাও-এর পার্শ্ববর্তী সমুদ্র ও আকাশসীমায় শুরু হতে যাচ্ছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’। রবিবার এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ

বিবৃতিতে জানা গেছে, দু’দেশের সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য, যৌথভাবে বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলবর্তী এই মহড়ায় উভয় দেশের নৌবাহিনী অংশ নেবে।

মহড়া পরবর্তী যৌথ টহল

মন্ত্রণালয়ের তথ্যমতে, মহড়া শেষ হওয়ার পর চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণকারী কিছু ইউনিট প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে। মহড়া এবং টহল উভয় কার্যক্রমই দু’দেশের সামরিক কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: সিএমজি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ