গৌরীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু
গৌরীপুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই বোনের পরিচয়

মৃত দুই বোন হলো- রিয়া মনি (৭) ও হিলমা মনি (৫)। তারা পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। দুইজনই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। দ্বিতীয় শ্রেণিতে পড়ত রিয়া মনি ও প্রাক-প্রাথমিক শাখার শিক্ষার্থী ছিল হিলমা মনি। এ ঘটনায় এলাকায় শোকের মাতম শুরু হয়। বিদ্যালয়ের সহপাঠী ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার বিবরণ

পশ্চিমপাড়ার সাবেক মেম্বার মো. নবী হোসেন জানান, রিয়া মনি ও হিলমা মনি দুপুরে পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে আর ফিরে আসেনি। স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে পুকুর থেকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

গৌরীপুর থানার এসআই মো. রেজাউল করিম জানান, পরিবারের লোকজন বলেছে- ওই শিশুরা দুপুরে গোসলে গিয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ