ভেঙে গেল বিধানসভা, মুখ্যমন্ত্রী পদ হারালেন মমতা
ভেঙে গেল বিধানসভা, মুখ্যমন্ত্রী পদ হারালেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

রাজ্যপালের বিবৃতি

বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি। ইতোমধ্যেই বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।

বিধানসভা ভাঙার প্রভাব

রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকাল আনুষ্ঠানিকভাবে শেষ হলো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠন করা হবে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই বিবৃতির অর্থ হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মমতার অবস্থান

৭১ বছর বয়সী বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন এবং নিজের পদে বহাল ছিলেন। বিধানসভা নির্বাচনে হারের পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেন। এদিকে, বর্তমান বিধানসভার মেয়াদ আজ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

নতুন মুখ্যমন্ত্রীর শপথ

বাংলায় ঐতিহাসিক জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ