ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা
ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের একটি ‘স্বাধীন রাষ্ট্র’ বলে ঘোষণা দিয়েছে তাইপে। শনিবার (১৬ মে) এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।’

বিবৃতিতে যা বলা হয়েছে

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। ট্রাম্প এ বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ার পরই তাইপের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি শুধু তাইপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নয়, যা তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখ আছে; এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধেরও একটি অংশ।’

ট্রাম্পের সতর্কতা

এর আগে শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাইওয়ানের প্রেসিডেন্টের বক্তব্য

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কারণ, দেশটি নিজেকে আগেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।’ তবে ট্রাম্পের সতর্কবার্তার পর তাইপের পক্ষ থেকে নতুন করে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ