বিশ্ব রাজনীতির মেঘ: ওমান ট্যাংকারে আগুন, হামাসের গাজা ছাড়া, এরদোয়ানের এফ-৩৫ সুখবর
বিশ্ব রাজনীতির মেঘ: ওমান ট্যাংকারে আগুন, হামাসের গাজা ছাড়া

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৭ জুলাই (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ওমান উপকূলে ট্যাংকারে আগুন

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকার বা জাহাজে অজ্ঞাত প্রক্ষেপণ বা অজানা বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লজ্জা নয়, বুদ্ধিমত্তা: মা-বাবার ঘরে ফেরাই এখন ট্রেন্ড

একটা সময় ছিল, যখন পড়াশোনা শেষ করে কুড়ির কোঠায় থাকা কোনও তরুণ বা তরুণী মা-বাবার বাড়িতে ফিরে আসাকে ভাবা হতো ব্যক্তিস্বাধীনতার অভাব বা একধরনের ব্যর্থতা। কিন্তু বর্তমানের আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের কারণে আমেরিকার সমাজব্যবস্থায় সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। ২০২৬ সালে এসে মা-বাবার সঙ্গে এক ছাদের নিচে থাকাকে এখন আর লজ্জার কিছু মনে করা হয় না; বরং একে দেখা হচ্ছে বুদ্ধিমানের মতো আর্থিক সাশ্রয় ও দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরদোয়ানকে এফ-৩৫ নিয়ে সুখবর দিতে পারেন ট্রাম্প

ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা সফরের প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে একটি বড় বার্তা দিতে পারেন। যুক্তরাষ্ট্রের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প তুরস্ককে আবারও এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট কর্মসূচিতে ফিরিয়ে নেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজার শাসন ছাড়ছে হামাস

দুই দশক পর গাজার শাসনক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে হামাস। ফিলিস্তিনি ভূখণ্ডটির প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি অন্তর্বর্তী প্রশাসনকে আমন্ত্রণও জানিয়েছে সংগঠনটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের চতুর্থ দিনের আনুষ্ঠানিকতায় ইরানের পবিত্র নগরী কোমের রাস্তায় নেমেছেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ফেব্রুয়ারির শেষ দিকে নিহত হওয়া খামেনির মরদেহ কোমের জামকারান মসজিদে রাখা হয়েছে। শিয়া ইসলামের প্রভাবশালী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাজারগুলোর জন্য পরিচিত এই শহরেই চলছে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন।

তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ-চীনের সমীকরণে চাপে ভারত

বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের (টিআরসিএমআরপি) সম্ভাব্যতা সমীক্ষা চুক্তিকে ঘিরে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের কাছে প্রকল্পটির অবস্থান নয়াদিল্লির জন্য নতুন নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড

টানা ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ানের (প্রায় ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) বেশি ঘুষ নেওয়ার দায়ে পূর্ব চীনের একটি আদালত দেশটির সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ অর্থের দিক থেকে এটি অন্যতম বড় একটি ঘটনা।