বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ট্রাম্পের গ্রিন কার্ড কড়াকড়ি, চীনে ৯০ মৃত্যু
বিশ্ব রাজনীতির নতুন মেঘ: ট্রাম্পের গ্রিন কার্ড কড়াকড়ি

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৩ মে (শনিবার) প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

অস্থায়ী ভিসাধারীদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে প্রবেশ করা বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের (গ্রিন কার্ড) আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিদ্যমান বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিন কার্ডের আবেদনগুলো যেন অভিবাসনের সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই এই নীতির উদ্দেশ্য। ট্রাম্প প্রশাসনের ভাষায়, ব্যবস্থার ‘ফাঁকফোকর’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অবস্থান করে স্থায়ী বসবাসের সুবিধা নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না।

চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুক্রবার কিনইউয়ান কাউন্টির লিউশেনইউ খনিতে এই দুর্ঘটনা ঘটে। সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির মাটির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর জীবিতদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল নিরলসভাবে সন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দুজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আগের আলোচনাগুলোতে ইসরায়েল মোটেও জড়িত ছিল না।

হোম অফিসের মেয়াদ আরও বাড়ালো ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মী, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজের নীতির মেয়াদ আরও দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলো ফ্রান্স

গাজা অভিমুখী ত্রাণবাহী বহর ফ্লোটিলার আটক কর্মীদের প্রতি ‘নিন্দনীয় আচরণের’ অভিযোগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ওপর তাৎক্ষণিকভাবে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবির’ অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবি’ তোলার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আব্বাস আরাঘচি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে ‘কূটনীতির ক্ষেত্রে বারবার বিশ্বাসঘাতকতা এবং ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন’ চালানো সত্ত্বেও তেহরান কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।