ভারতের ফরেক্স রিজার্ভ এক সপ্তাহে ৮ বিলিয়ন ডলার কমেছে
ভারতের ফরেক্স রিজার্ভ ৮ বিলিয়ন ডলার কমেছে

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স রিজার্ভ) এক সপ্তাহের ব্যবধানে ৮০০ কোটিরও বেশি মার্কিন ডলার হ্রাস পেয়েছে। গত ১৫ মে শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ৮০৯ কোটি ৪ লাখ (৮.০৯৪ বিলিয়ন) মার্কিন ডলার কমে ৬৮ হাজার ৮৮৯ কোটি ৪ লাখ (৬৮৮.৮৯৪ বিলিয়ন) ডলারে নেমে এসেছে। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত সাপ্তাহিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বৈদেশিক মুদ্রা সম্পদ ও স্বর্ণের মজুত হ্রাস

বুলেটিনের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৈদেশিক মুদ্রা সম্পদ ৬৪৮ কোটি ৩ লাখ মার্কিন ডলার হ্রাস পেয়ে ৫৪ হাজার ৫৯০ কোটি ৪ লাখ (৫৪৫.৯০৪ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটিতে স্বর্ণের মজুত ১ হাজার ৫৩৬ কোটি মার্কিন ডলার কমে ১১ হাজার ৯৩১ কোটি ৭ লাখ (১১৯.৩১৭ বিলিয়ন) ডলারে নেমে এসেছে।

এসডিআর ও আইএমএফ অবস্থান

এছাড়া স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ৪ কোটি ৯ লাখ মার্কিন ডলার কমে ১ হাজার ৮৮২ কোটি ৪ লাখ (১৮.৮২৪ বিলিয়ন) ডলার হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) ভারতের অবস্থান ২ কোটি ৫ লাখ মার্কিন ডলার দুর্বল হয়ে ৪৮৫ কোটি (৪.৮৫ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। সূত্র: সিনহুয়া

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ