ছত্তিশগড়ে ট্রাকের ধাক্কায় মদের দোকানের দুই কর্মচারী নিহত
ছত্তিশগড়ে ট্রাকের ধাক্কায় দুই কর্মচারী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যের বালোদা বাজার জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মদের দোকানের দুই কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সান্দি সরকারি মদের দোকানের কর্মচারী সত্যপ্রকাশ সোনওয়ানি (৩৪) ও গোপী কিষাণ আদিল (২৫) কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বলোদাবাজার যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ জানায়, ট্রাকটি মোটরসাইকেলটিকে এত জোরে ধাক্কা দেয় যে, উল্টে যাওয়ার আগে দুই আরোহীসহ বাইকটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে সোনওয়ানি ও আদিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পালারির কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাতক চালক ও তদন্ত

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালারি থানা পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পলাতক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীরা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও খতিয়ে দেখছেন। সূত্র: ইন্ডিয়া টুডে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ