মার্কিন হামলায় ইরানের রেলরুট ক্ষতিগ্রস্ত
মার্কিন হামলার পর ইরানের তেহরান ও মাশহাদের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফনের কয়েক ঘণ্টা আগে এ তথ্য জানানো হয়।
ইরান রেলওয়ের বিবৃতি
ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি শত্রুর অপরাধমূলক হামলায়’ এই রুট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি মেরামতে ইতোমধ্যে প্রকৌশলী দল পাঠানো হয়েছে।
বিকল্প পরিবহনের ব্যবস্থা
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, আটকে পড়া যাত্রীদের জন্য সড়কপথে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।



