যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু, নিউ জার্সিতে ২২ জন
যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে ২৫ মৃত্যু, নিউ জার্সিতে ২২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশাল একটি তাপগম্বুজ অবস্থান করছে। গত শনিবার ছিল যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী, তবে তার কয়েক দিন আগে থেকেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশটির কোটি কোটি মানুষকে আরও কয়েক দিন প্রচণ্ড গরমে নাকাল হতে হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে ২০ অঙ্গরাজ্যে

যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে দমবন্ধ অনুভূতি স্বাধীনতাবার্ষিকীর উৎসব–আনন্দে বিঘ্ন ঘটিয়েছে। গতকাল রোববারও যুক্তরাষ্ট্রজুড়ে ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিল।

নিউ জার্সিতে ২২ জনের মৃত্যু

নিউ জার্সির কর্মকর্তাদের ধারণা, তীব্র তাপপ্রবাহের কারণে অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা। কর্মকর্তাদের ভাষ্য, অনেককে শীতাতপনিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বৃহস্পতিবার প্রথম গরমে মৃত্যুর ঘটনা জানা যায়। মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে। তাঁদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর কর্মকর্তারা ধারণা করছেন, এসব মৃত্যু তাপপ্রবাহ-সম্পর্কিত।

জনস্বাস্থ্য সতর্কতা

নিউ জার্সি অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এটি গ্রীষ্মকালের সাধারণ কোনো তাপপ্রবাহ নয়। এ ধরনের তাপপ্রবাহ খুব দ্রুতই সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আশার কথা: শীতল বাতাস আসছে

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বলেছে, আগামী কয়েক দিনে উত্তর দিক থেকে আসা শীতল বাতাস নিউ জার্সিসহ এ অঞ্চলের চরম তাপমাত্রা কিছুটা কমিয়ে আনবে। ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড শহরে ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইলিনয় ও মিসিসিপিতে আরও মৃত্যু

ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টিতে তাপপ্রবাহ-সম্পর্কিত একটি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে বলে এনবিসি নিউজকে জানিয়েছেন সরকারি মুখপাত্র নাটালিয়া ডেরেভিয়ানি। অন্যদিকে মিসিসিপি অঙ্গরাজ্যের হাইন্ডস কাউন্টিতে প্রচণ্ড গরমে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।