এইচএসসি ইংরেজি ২য় পত্রের প্রশ্ন কাঠামো ও প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী, ইংরেজি দ্বিতীয় পত্রে মোট নম্বর ১০০। Grammar অংশে ৬০ নম্বর এবং Writing অংশে ৪০ নম্বর। নিচে প্রতিটি প্রশ্নের বিস্তারিত বর্ণনা ও উত্তর পদ্ধতি দেওয়া হলো।
প্রশ্ন ১: Gap filling activities without clues (for articles)
এ অংশে ১০টি শূন্যস্থানসহ একটি টেক্সট থাকবে। শূন্যস্থানগুলোয় প্রয়োজন অনুসারে Article (a/an/the) ব্যবহার করতে হবে, আর প্রয়োজন না হলে সেক্ষেত্রে Zero Article অর্থাৎ ক্রস (×) ব্যবহৃত হবে। উত্তরপত্রে শুধু শূন্যস্থানে কী বসবে তা লিখলেই চলবে, পুরো টেক্সট লিখতে হবে না।
প্রশ্ন ২: Gap filling activities without clues (for prepositions)
এ প্রশ্নে ১০টি শূন্যস্থান–সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। উপযুক্ত preposition দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে টেক্সট লিখতে হবে না; শুধু (a), (b), (c) ইত্যাদি ধারাবাহিকভাবে লিখে উপযুক্ত preposition বসাতে হবে। প্রশ্নের মান ৫।
প্রশ্ন ৩: Gap filling activities with clauses
এ প্রশ্নে ছোট ছোট বাক্য দিয়ে তৈরি একটি টেক্সট দেওয়া থাকবে, প্রতিটিতে একটি করে শূন্যস্থান থাকবে। was born, have to, would rather, had better, let alone, as soon as, what does…look, introductory ‘there’ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরপত্রে (a), (b), (c) ধারাবাহিকভাবে লিখে শুধু উপযুক্ত উত্তর বসাতে হবে।
প্রশ্ন ৪: Completing Sentences with clauses/phrases
এ প্রশ্নে ছোট ছোট বাক্য দিয়ে তৈরি একটি টেক্সট দেওয়া থাকবে, প্রতিটিতে একটি শূন্যস্থান থাকবে। একটি phrase (noun phrase, infinitive phrase) অথবা একটি clause (conditional clause, adjective clause, adverbial clause, noun clause) দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উত্তরে পূর্ণ বাক্য লিখতে হবে এবং উত্তরের নিচে দাগ দিতে ভুলবেন না।
প্রশ্ন ৫: Use of verbs
এ অংশে ১৪টি শূন্যস্থান–সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। প্রদত্ত Verb–এর right form ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। subject–verb, person, number এবং tense–এর পরিবর্তন ছাড়াও voice–এর passive form ব্যবহার করে right form of verbs–এর উত্তর দিতে হবে। প্রয়োজনে Verb–এর negative form ব্যবহার করতে হবে।
প্রশ্ন ৬: Changing sentences
এ অংশে পরীক্ষার্থীদের বাক্য পরিবর্তন করতে বলা হবে। যে বাক্যগুলো পরিবর্তন করতে হবে, সেগুলোর শেষে নির্দেশনা দেওয়া থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী বাক্যগুলো Voice, Sentence Patterns বা Degrees–এর মাধ্যমে পরিবর্তন করতে হবে। নম্বর ১×৫=৫।
প্রশ্ন ৭: Narrative Style
এ অংশে একটি টেক্সট দেওয়া থাকবে। টেক্সটটি Indirect speech–এ থাকলে Direct speech–এ এবং Direct speech–এ থাকলে Indirect speech–এ পরিবর্তন করতে হবে। Person, reporting verb ও tense পরিবর্তনের সময় সতর্ক থাকতে হবে।
প্রশ্ন ৮: Pronoun referencing
এ অংশে Pronoun–এর সঠিক ব্যবহারের ওপর প্রশ্ন করা হবে। ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট Pronoun–সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে, যেখানে Pronoun ব্যবহারের ৫টি ভুল থাকবে। পরীক্ষার্থীদের ত্রুটিপূর্ণ Pronoun–গুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে, প্রয়োজনে Noun বা Noun Phrase ব্যবহার করে। নম্বর ১×৫=৫।
প্রশ্ন ৯: Use of Modifiers
এ অংশে ১০টি শূন্যস্থান–সংবলিত একটি টেক্সট দেওয়া থাকবে। প্রথম বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুসারে উপযুক্ত modifier ব্যবহার করে টেক্সট–এর অর্থ অনুযায়ী উত্তর লিখতে হবে।
প্রশ্ন ১০: Connectors/linking words
এ অংশে ১৪টি শূন্যস্থান–সংবলিত একটি passage থাকবে। প্যাসেজের অর্থ অনুসারে উপযুক্ত connectors/linking words ব্যবহার করে উত্তর লিখতে হবে। উত্তরপত্রে passage লিখতে হবে না।
প্রশ্ন ১১: Use of antonym/synonym
প্রশ্নের এ অংশে antonym ও synonym–এর ব্যবহারের জন্য underline করা ১০টি শব্দের একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটির নিচে underline করা শব্দের পাশে প্রদত্ত প্যাসেজের অর্থ এবং প্রথম বন্ধনীর ভেতরের নির্দেশনা অনুসারে উপযুক্ত antonym/synonym ব্যবহার করে উত্তর লিখতে হবে। শব্দের parts of speech এবং এর antonym/synonym একই parts of speech হতে হবে।
প্রশ্ন ১২: Use of Punctuation
এ অংশে একটি টেক্সট দেওয়া থাকবে, যেখানে কোনো punctuation marks থাকবে না। উপযুক্ত punctuation marks এবং capital letter ব্যবহার করে টেক্সটটি লিখতে হবে।
প্রশ্ন ১৩: Formal letter writing/Email
এ অংশে একটি formal letter/email লিখতে হবে, যেখানে সাধারণত শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দৈনন্দিন সমস্যা, সাম্প্রতিক বিষয় বা কোনো বিষয়ের অভিযোগ উল্লেখ থাকে। কোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হলেও এ ধরনের Formal letter/email লিখতে হয়।
প্রশ্ন ১৪: Report writing
কোনো একটি বিষয় বা ঘটনা সম্পর্কে News Report তৈরি করতে বলা হয়। প্রশ্নপত্রে word limit দেওয়া থাকবে। নির্দেশনা অনুযায়ী Report লিখতে হবে। Report–এর বিষয়বস্তু স্পষ্টভাবে প্রকাশ করে এমন শিরোনাম দিতে হবে। শিরোনামের নিচে প্রতিবেদকের নাম লিখতে হবে। প্রথম অনুচ্ছেদে কী ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে এবং কারা জড়িত—এসব সংক্ষেপে লিখতে হবে। তথ্য নির্ভুল ও বাস্তবভিত্তিক হতে হবে।
প্রশ্ন ১৫ ও ১৬: Paragraph Writing
প্রশ্ন ১৫–এ paragraph writing by listing/description পদ্ধতি অনুসরণ করে ২০০ শব্দের মধ্যে একটি paragraph লিখতে হবে। প্রশ্ন ১৬–এ comparison and contrast, cause and effect–এর পদ্ধতি অনুসরণ করে ২০০ শব্দের মধ্যে paragraph লিখতে হবে।
মো. জসিম উদ্দীন বিশ্বাস, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা।



