ফিটনেস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত ও পরিবেশ দূষণকারী মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫(১) অনুযায়ী হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া কোনো মোটরযান সড়ক বা মহাসড়কে চালানো আইনত নিষিদ্ধ। একই আইনের ধারা ৭৫ অনুযায়ী এ ধরনের যান চলাচল শাস্তিযোগ্য অপরাধ।
কী কী যানবাহন পড়বে নিষেধাজ্ঞার আওতায়?
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী যানবাহনও সড়কে চালানো যাবে না। এ ধরনের যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট মালিক ও চালকদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এ অবস্থায় হালনাগাদ ফিটনেস সনদ ছাড়া কোনও মোটরযান সড়ক-মহাসড়কে না চালানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি
বিআরটিএ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সড়ক দুর্ঘটনা কমাতে এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



