রাজধানীতে আট বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
রাজধানীতে আট বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

দেশে শিশু ধর্ষণের ঘটনার রেশ যেন কাটছেই না। ঢাকা ও চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাজধানীতে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলাবাগান থানা এলাকায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগীর পরিবার।

ঘটনার বিবরণ

শুক্রবার (২২ মে) রাতে কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে, তার আনুমানিক বয়স ৬০ বছর।

পুলিশের বক্তব্য

এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক। তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী শিশুটির পাশের বাসার বাসিন্দা। রাতে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসায় নিয়ে ওই ব্যক্তি ধর্ষণ করে। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় মামলা করে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করছেন। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ