পাবনায় লিচুর বিচি গলায় আটকে সাত মাসের শিশুর মৃত্যু
পাবনায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। শিশু হোসাইন খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি তার গলায় আটকে যায় এবং সে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন দ্রুত বিচি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বক্তব্য

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরাফাত ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাফিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ